প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:05 AM
এনামুল হক সোহেলের পিএইচডি ডিগ্রি অর্জন
আলমগীর হোসেন
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের শেখ বাহাউদ্দীন বাড়ির অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ্ব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম এর দ্বিতীয় পুত্র মোহাম্মদ এনামুল হক সোহেল পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য, এনামুল হক সোহেল ১৯৯৬ সালে নটরডেম কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর তিনি ২৫ তম বিসিএস পরীক্ষায় বিসিএস (কাস্টমস) ক্যাডারে মেধাতালিকায় ২য় স্থান অধিকার করে বাংলাদেশ কাস্টমস এর সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন (বর্তমানে শিক্ষা ছুটিতে)। বাংলাদেশ সরকার এর স্কলারশিপ অর্জন করে তিনি চীনের বিশ্বখ্যাত পিকিং ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গমণ করেন এবং কৃতিত্বের সাথে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার থিসিসের বিষয় ছিল "উবাধষঁধঃরড়হ ধহফ ঊীঢ়ড়ৎঃ চবৎভড়ৎসধহপব রহ ইধহমষধফবংয" এক বিবৃতিতে তিনি বলেন -শিক্ষাগত ডিগ্রি কখনোই অহংকারের বিষয় নয়। এটি আমাদের দায়িত্ববোধ ও সেবার মানসিকতা বাড়ানোর একটি মাধ্যম মাত্র। শিক্ষার আলো তখনই পূর্ণতা পায়, যখন তা বিনয়ের সঙ্গে সমাজ ও পরিবারের কল্যাণে ব্যবহার করা হয়। তিনি সকলের দোয়া প্রার্থী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...