প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 10:59 PM
ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত গ্রেপ্তারের দাবি
কুবি প্রতিনিধি
ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা স্লোগান দেন ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, ‘লড়াই লড়াই লড়াই চাই, ‘তুমি কে আমি কে হাদী হাদী, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দে, ‘ধিক্কার ধিক্কার, প্রশাসন ধিক্কার। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন, ‘আওয়ামী আমলে যত অবৈধ অস্ত্রের লাইসেন্স হয়েছে, সেগুলোর বেশির ভাগ এখনো সংগ্রহ করা হয়নি। দেড় বছর ধরে বিপ্লবীদের ওপর হামলা হচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যব¯’া নেয়নি। বরং পুলিশ জুলাই যোদ্ধাদের ওপর হামলায় আগ্রহ দেখিয়েছে। আজ হাদী ভাইয়ের ওপর হামলার পর পুলিশের ভেতর থেকেও কেউ কেউ উল্লাস করেছে এটা দুঃখজনক।
কুবি শিবিরের সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘যখনই চাঁদাবাজি, সন্ত্রাস বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, তখনই সেই কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছে। হাদী ভাই সবসময় এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। সেই কারণেই আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। তবে হাদী ভাই সুস্থ হবেন, আর তিনি না থাকলেও আরও হাদী তৈরি হবে।
কুবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হান্নান রহিম বলেন, ‘হাদী ভাই বলেছিলেন জান দেব, তারপরও জুলাই দেব না। ভারতীয় আধিপত্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্ছার ছিলেন। জিয়াউর রহমানও এসবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহিদ হয়েছেন। ভারতীয় গুপ্তচরেরা বিভিন্ন সময় আমাদের বহু নেতার ওপর হামলা করেছে। সেসব ঘটনার ন্যায়সংগত তদন্ত হলে হয়তো আজ হাদী ভাইকে এ অবস্থায় পড়তে হতো না। হামলাকারীদের আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে করে যাওয়া দুই দুর্বৃত্তের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...