প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 10:58 PM
কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, কুমিল্লা মেডিকেল কলেজের সার্জন ড. আরিফ মুর্শেদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ইন্দ্র ভৌমিক ভূষণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা কামাল এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ।
প্রধান অতিথি তাজুল ইসলাম বলেন, ‘এই অনুষ্ঠানটি শুধু নবীনদের ফুল দিয়ে বরণ করার জন্য নয়, বরং তোমাদের অনুপ্রাণিত করার জন্য যাতে তোমরাও ভবিষ্যতে এমন উদ্যোগ নিতে পারো। সংগঠন করতে হবে ব্যক্তিত্বকে তুলে ধরতে, জ্ঞান বাড়াতে এবং সামাজিকতা বজায় রাখতে। এরকম আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। তোমাদের সবার সু¯’ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আদনান সাইফ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ মূলত এক ধরনের আবেগিক জায়গা। যারা বাড়ি ছেড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, আমরা একসঙ্গে বসলে কিছুটা হলেও সেই দূরত্ব কম লাগে। নতুন কমিটি হওয়ার পর এখানে বসার সুযোগ খুব একটা হয়নি, আজকের আয়োজনে সেই শুরু হলো। সামনে নিয়মিতভাবে সবাইকে এনগেজড করার চেষ্টা করব।
সংগঠনের সভাপতি নৌশিন আল ইসলাম বলেন, ‘আমরা কুবির ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের গণ্যমান্য ব্যক্তিদের একটি সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করেছি এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তা পাবে। ভর্তি সংক্রান্ত তথ্য দেওয়া থেকে শুরু করে থাকার জায়গার প্রয়োজন হলে আমরা রেসিডেন্সের ব্যবস্থাও করে থাকি। কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির উন্নয়নমূলক কাজে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ, আমাদের এই সংগঠনের প্রতি দৃষ্টি রাখবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...