প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:36 PM
লালমাইয়ে মহাসড়কের নিচে চাপা পড়ে আছে গণকবর, স্মৃতি ফলকও নেই
নিজস্ব প্রতিবেদক, লালমাই
মহাসড়কের নিচে চাপা পড়েছে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গণকবর। স্মৃতি ফলকটিও হারিয়ে গেছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ফোর লেনে সম্প্রসারণের সময় গণকবরের উপর দিয়েই নতুন সড়ক নির্মাণ করায় এমনটা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তখন সড়ক নির্মাণ শ্রমিকরা সাইনবোর্ডটি গুড়িয়ে দিয়ে গণকবরের উপরেই সড়ক নির্মাণ করেন।
স্থানীয় একাধিক মুক্িেতযাদ্ধা ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মুক্তবিাহিনীর সদস্যরা ভারতীয় মিত্রবাহিনীর নেতৃত্বে ভুশ্চি থেকে উৎসবপদুয়া ও হরিশ্চর হয়ে লাকসাম যাচ্িেছলা। পথিমধ্যে মিত্রবাহিনীর কাছে খবর আসে, লাকসাম থেকে বাসযোগে রাজাকাররা কুমিল্লার দিকে পালিয়ে যাচ্ছে। মিত্রবাহিনী হরিশ্চর রেললাইনের (ঢাকা-চট্টগ্রাম রেলপথ) পূর্ব পাশে পৌঁছতেই কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চরে একটি কুমিল্লামুখী বাস দেখতে পায়। ওই সময় মিত্রবাহিনীর সদস্যরা বাসটিকে লক্ষ্য করে ব্লান্ডার সাইড নিক্ষপে করে। দগ্ধ হয়ে সাথে সাথে বাসে থাকা সকল যাত্রী মারা যায়। মৃতদের মধ্যে কয়েকজনের আত্মীয়স্বজনরা এসে লাশ নিয়ে গেলেও বেশিরভাগ লাশই বেওয়ারিশ ছিল। পরে ওই দিন বিকালে স্থানীয় জগতপুর গ্রামের আইউব আলী, আনছর আলী, রুস্তম আলী, কোরবান আলীসহ কয়েকজন মিলে সড়কের পাশে গর্ত খুঁড়ে গণকবর দেন।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার প্রাক্তন মুক্িেতযাদ্ধা কমান্ডার আমিনুল হক বলেন, আমাদের কাছে খবর ছিল বাসটিতে রাজাকার ছিল। কিন্তু পরে শুনেছি বাসটিতে সাধারন মানুষ ছিল। নাঙ্গলকোটসহ দক্ষিণাঞ্চলের কিছু ব্যবসায়ী দোকানের মালামাল ক্রয়ের জন্য ওই বাসযোগে কুমিল্লা চকবাজার যাচ্ছিলেন।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি আমি জানতে পেরেছি। ১৩ ডিসেম্বরের আগেই স্মৃতি চিহ্ন স্থাপনের উদ্যােগ নিবো। প্রসঙ্গত, ১৯৭১ইং সালের ১১ ডিসেম্বর গণকবর এলাকাটি তথা বৃহত্তর লাকসাম (লাকসাম, লালমাই, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ) উপজেলাকে পাক হানাদার মুক্ত ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...