প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:26 PM
ব্রাক্ষণপাড়া শিদলাই মাদ্রাসায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দারুল ইসলাম ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শিদলাই ৫ ও ৬ নং বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার। পরিচালনা করেন শিদলাই ইউনিয়ন যুবদলের সভাপতি বাইজিদ হোসেন রানা।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের আপসহীন নেত্রী এবং মাদার অব ডেমোক্রেসি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং সুস্থ হয়ে আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও কল্যাণের পথে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিদলাই ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি ডাক্তার কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জানু মিয়া মেম্বার, উপদেষ্টা শেখ আবদুল হান্নান,ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক সম্পাদক কাওসার আলম, কৃষক দলের সভাপতি মাজেদুল ইসলাম,মিজানুর রহমান সেন্টু,ডাক্তার এমদাদুল ইসলাম, আমীর হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন পীরসাহেব এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ ফারুকী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...