প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:32 PM
কুকসু গঠনতন্ত্র চূড়ান্ত করতে ইউজিসির সাত সদস্যের কমিটি
ওবায়দুল্লাহ, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) ও হল শিক্ষার্থী সংসদ গঠন ও পরিচালনা সংক্রান্ত বিধিমালা বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির সহকারী সচিব মোহাম্মদ শোয়াইব ও যুগ্ম সচিব মাফরোজা পারভীনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, ইউজিসির অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, ইউজিসির উপসচিব রেজিনা খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোনীত একজন প্রতিনিধি এবং ইউজিসির সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।
অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ গঠন ও পরিচালনা বিধিমালাু২০২৫-এর খসড়া পরীক্ষা করে সুপারিশমালা রাষ্ট্রপতির কাছে পাঠাবে এই কমিটি।
এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে তিনি আহ্বায়ক হিসেবে রয়েছেন। যত দ্রুত সম্ভব খসড়া গঠনতন্ত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...