প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:05 AM
আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে -উৎবাতুল বারী আবু
ফজলুল হক জয়
উৎবাতুল বারী আবু বলেন, কুমিল্লা -৪ ( দেবিদ্বার) আসনের সাবেক ৪ বারের সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সি ও তার যোগ্য উত্তরসূরী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির হাত ধরে আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবা ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য থাকা উচিত জনকল্যাণে কাজ করা,সে কাজটিই নিরবে-নিভৃতে করে যাচ্ছেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।
রবিবার (২২ জুন) কুমিল্লার দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে "দেবিদ্বার আজগর আলী মুন্সি ফাউন্ডেশন" এর উদ্যোগে আয়োজিত এক ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ছাত্র নেতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। তিনি বলেন,ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি প্রমাণ করেছেন মানব সেবা করতে হলে কোন রাজনৈতিক পদ-পদবী দরকার নেই, শুধু দরকার একটি ভালো মানসিকতা।আবু বলেন,আশা করি দেবিদ্বার আজগর আলী ফাউন্ডেশন পর্যায়ক্রমে উপজেলার সর্বত্র এ ধরনের সেবা ছড়িয়ে দিবেন এবং এ ধরনের ভালো কাজে সব সময় কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে যেকোনো সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।এসময় তিনি ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
উল্লেখ্য,রবিবার সারাদিন প্রায় দুই সহাস্রাধিক শিশু, অর্থোপেডিক্স এবং ইএনটি সহ বিভিন্ন স্তরের রোগীদের উক্ত চিকিৎসা সেবায় বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন,আমার বাবা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি সারা জীবন মানব কল্যাণে কাজ করে গেছেন যার ফলস্বরূপ জনগণ তাকে এই উপজেলা থেকে ৪ বার সংসদ সদস্য বানিয়েছেন।দেবিদ্বারের জনগণকে নিয়ে তিনি প্রতিনিয়ত ভাবেন এবং কাজ করে যাচ্ছেন।আমাদের এই ধরনের মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় দেবিদ্বার আজগর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...