প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 11:03 PM
বুড়িচং থানায় নতুন ওসি মুহাম্মদ লুৎফুর রহমানের যোগদান
আলমগীর হোসেন
কুমিল্লার বুড়িচং থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ লুৎফুর রহমান। বিদায়ী ওসি শাহিনুল ইসলাম যোগদানের ১৫ দিনের মাথায় বদলী জনিত কারণে তিনি এই পদে স্থলাভিষিক্ত হলেন। গত রবিবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় মুহাম্মদ লুৎফুর রহমান বুড়িচং থানায় যোগদান করেন। ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন- উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দরভাবে সকল শ্রেণী পেশার লোকজন বিশেষ করে সাংবাদিক ও বুদ্ধিজীবি মহল নিয়ে যাতে সুষ্ঠু বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজের জন্য নীরব ঘাতক হচ্ছে মাদক। যুবসমাজকে রক্ষায় মাদক কারবারি কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। মুহাম্মদ লুৎফুর রহমান চট্রগ্রাম জেলার বোয়ালখালি থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন সহ দেশের বিভিন্ন স্থানে অত্যন্ত সুনামের সাথে একজন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার একজন বাসিন্দা ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...
ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশ ও বর্ডার গ...
চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবক ও বেচাকেনায় বাধা প্রদান করায় ক্ষিপ্ত হয়ে মো. মেহেদ...
জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
স্টাফ রিপোর্টারপ্রায় দুই বছর ধরে অসম্পন্ন থাকা জুলাই যোদ্ধাদের আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তি, এমআইএসে...
চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চ...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে ঘিরে সংঘবদ্ধ ও পরিকল্পি...
এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
জাহিদ পাটোয়ারী, কুমিল্লামো. জহির হোসেন। কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগান বাড়িতে ‘মায়ের দোয়া’ নামে একট...