প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 11:03 PM
নবীনগরের ভূঁইয়া বাড়ি মসজিদে জড়িয়ে আছে ২৩০ বছরের পুরনো ইতিহাস
মো. কামরুল ইসলাম
প্রায় দুইশত ত্রিশ বছর পূর্বে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট বড়িকান্দি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ এক প্রাচীন স্থাপত্যের নাম। দৃষ্টিনন্দনভাবে নির্মিত এ মসজিদটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে অবস্থিত। ১৭৯৫ সালে মসজিদটি নির্মাণ করেন বড়িকান্দি ভূঁইয়া বাড়ির কৃতিসন্তান প্রয়াত মোঃ আশিক ভূঁইয়া।
আনুমানিক ১০ শতক জায়গায় তৈরি মসজিদটির পশ্চিম পাশে রয়েছে বিশাল এক পুকুর। মসজিদের দক্ষিণে আছে ভূঁইয়া বাড়ি ঈদগাহ মাঠ আর উত্তরে রয়েছে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মসজিদটির বিশাল একটি গম্বুজ আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়। আযানের জন্য আলাদা তৈরি একটি সুবিশাল মিনার থেকে বাতাসে ভেসে আসা আজানের ধ্বনি মসজিদ চত্বরে এক সুমধুর পরিবেশ তৈরি করে। মসজিদটির ভেতরের দেয়ালে কারুকাজে নানা রকম হালকা নকশা যা সবার নজর কাড়ে। মসজিদের ভেতরে গিয়ে দেখা যায়, মূল মসজিদটির আকার খুবই ছোট। নির্মাণকালীন তিন কাতার মুসল্লি ধারণ ক্ষমতা রেখেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। যেখানে ইমামসহ ২৫ জন মুসল্লী এবং বারান্দাসহ প্রায় শতাধিক মুসল্লী একসাথে এখানে নামাজ আদায় করতে পারে।
মসজিদটিতে দেখা মিলেছে সুবিশাল গভীর এক কুয়া। একটা সময় মুসল্লীরা নামাজের আগে এ কুয়া থেকে পানি তুলে অজু করতো, এমনকি আশেপাশের অনেক বাড়িঘরের মানুষও এ কুয়ার পানি তাদের নানা কাজে ব্যবহার করতো। তবে বর্তমানে কুুয়াটি ব্যবহার করা হয়না, এটি সংরক্ষণ করে রাখা হয়েছে।
স্থানীয় মুসুল্লিরা জানান, ইতিহাস, ঐতিহ্যের ধারাকে লালন করে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন প্রাচীন বড়িকান্দি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ। যার সৌন্দর্য দেখার জন্য এখনো দূর-দূরান্ত থেকে বহু দর্শনার্থী ভীড় জমায়। তারা বলেন, আমাদের পূর্বপুরুষেরা এই মসজিদে নামাজ আদায় করেছেন, বর্তমানে আমরাও নামাজ আদায় করছি, মসজিদটি সরকারি উদ্যোগে সংস্কার করে সংরক্ষণ করা গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এ মসজিদে নামাজ আদায় করতে পারবে।
বড়িকান্দি ভূঁইয়া বাড়ি জামে মসজিদের নেতৃবৃন্দরা বলেন, এই মসজিদটি আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের গর্বের বিষয়। আমরা চাই মসজিদটি সংস্কার করে সংরক্ষণ করা হোক। তাই তারা পুরনো এই মসজিদটির স্মৃতি ধরে রাখার জন্য মসজিদটি সংস্কার করে সংরক্ষণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
নতুন অর্থবছরের (২০২৬-২৭) প্রথমার্ধের জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবে কেন্...
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্...
নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে রীতিমতো...
১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্ব...
কুবি প্রতিনিধি২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে প্রথম পুলিশি হামলার শিকার হওয়া কুমিল্ল...
৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য
কুবি প্রতিনিধিবাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে...
কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ২
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক...
বাঞ্ছারামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকদের মাঝে বিনাম...
সালমা আহমেদ, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০২৫-২৬ অর্...