প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:30 PM
দি কাজী ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল ৫ ডিসেম্বর দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে ও উত্তর কালিকাপুর গ্রামের আমেরিকান প্রবাসী জনাব আনোয়ার রহমান কাজী সাহেবের আর্থিক সহযোগীতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন এর ভূটুয়া কমলপুর হাসমতেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্বারা প্রায় তিনশতাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী ও মধ্যবিত্ত রোগী এবং বিদেশ ফেরত অভিবাসী রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এর প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আলী হোসেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কাউন্সিলর মোঃ মাহাদী হাসান। কার্যক্রমটিতে স্বাস্থ্যসেবা প্রদান করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দি কাজী ফাউন্ডেশন এর সহ- সভাপতি ডাঃ এ. কে. এম আব্দুস সেলিম, ডাঃ মহাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন ফাহিম, ডাঃ মোঃ দানিয়েল হক (তানভির), ডাঃ ফারহানা আইরিন, ডাঃ ফারহানা ইয়াসমিন। সার্বিক পরিচালনায় ছিলেন দি কাজী ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার কাজী মাহ্তাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার (পাপড়ি), প্যাথলজিস্ট মাকসুদা বেগম ও ফাউন্ডেশনটির সদস্য শিরিন, শামছুননাহার, এমি, পান্না, আবুহাসান, হাসান, জয়দুল। কার্যক্রমটির সার্বিক পরিদর্শন শেষে আয়োজক আনোয়ার রহমান কাজী সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এর প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আলী হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...