প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:16 PM
রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে সেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন। মিলাদ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তাজুল ইসলাম মিঠু। সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইদুল ইসলাম এমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন রেজভী, মো. এমদাদুল হক সবুজ, মো. মনির হোসেন, মো. ফারুক আহাম্মদ, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. ইয়াসিন ও সদস্য সচিব মো. জালাল হোসেন।
মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজনে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বি...
আয়েশা আক্তারদেশকে অস্থিতিশীল করা, নৈরাজ্য সৃষ্টি এবং ফ্যাসিবাদী আগ্রাসনের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্...
চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন...
প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
আয়েশা আক্তারদেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বা...
এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
কাজী খোরশেদ আলমএলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মধ্যবিত্...
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপ...
ফয়সল আহমেদ খান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বা...
কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত...
সুজন মজুমদার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি...