প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Dec 2025, 9:09 PM
কুমিল্লায় ১৭ তম মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের জয়
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭-তম মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নিউজ হান্টার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে জার্নালিষ্ট গ্লাডিয়েটরস। গতকাল শুক্রবার সকাল ৯টায় প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজ হান্টার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আবুল কালাম আজাদ। এছাড়া আসিফ মান্না ১৮, আবরার আল দাইয়ান ১৫, অধিনায়ক মাহফুজ আনোয়ার সৌরভ ১৭, রাজিব দাস ২০, নয়ন ৩ রান, আশিকুর রহমান ১ রান, জাহিদুর রহমান ২ রান এবং জুয়েল খন্দকার অপরাজিত ১৯ রান করেন। জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের পক্ষে সাইফুল সুমন ৩টি, ইয়াছিন মিয়া ২টি, সুমন কবির, মাহফুজ নান্টু ও সোহেল একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় জার্নালিষ্ট গ্লাডিয়েটরস। দলের পক্ষে ইয়াছিন মিয়া অপরাজিত ৫৬ রান করেন। এছাড়া অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ২৫ রান, শরীফুল ইসলাম ২৯ রান, মাহফুজ নান্টু ৯ রান ও সুমন কবির অপরাজিত ৭ রান করেন। নিউজ হান্টার্স এর পক্ষে মাহফুজ আনোয়ার সৌরভ ও মাইনুল হক স্বপন একটি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ইয়াছিন মিয়া ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দৈনিক কালবেলা ও আরটিভির প্রতিনিধি জহিরুল হক বাবু এবং সাংবাদিক মাহিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...