প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:16 PM
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে এতিমখানায় ১৬ পশু সদাকা ও দোয়া
আয়েশা আক্তার
কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিন্নধর্মী উদ্যোগে বিশাল সাদকা আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় একটি এতিমখানায় একসঙ্গে ১৬টি খাসি সদাকা দেওয়া হয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে কুমিল্লা কান্দির পাড় টাউন হল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পশু সদাকা প্রদান করেন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাদকা বিতরণের আগে দোয়া পাঠ করেন কুমিল্লা কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বিএনপি নেতা সাজ্জাদুল কবির।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আমিনুর রশিদ ইয়াছিন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। দেশের সংকটময় সময়ে দলীয় নেত্রীর আরোগ্য কামনায় তাঁর এই উদ্যোগ কুমিল্লায় আলোচনার জন্ম দিয়েছে। কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন নগরীর বিভিন্ন এতিমখানায় খাসি সাদকা দিয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সম্পদ। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই তাঁর জন্য দোয়া করছি।” কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, সারাদেশের মানুষের, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজকে ১৬টি খাসী সাদকা দিয়েছেন। সারাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য কান্না করছে। মানুষ চায় তিনি সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...