প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:12 PM
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
ঢাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন জসিমের মায়ের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে আয়োজিত এ মাহফিল প্রার্থনা ও মিলাদের মাধ্যমে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুস সালাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল খান শাহিন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা তাহসান রেজা ও শাহরিয়ার সরকার, সিনিয়র সহসভাপতি ডা. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও নুরুল ইসলাম রিমন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, আইয়ুব সরকার ও আমীর হোসেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কায়কোবাদ, জিলানী সরকার, মোশারফ হোসেন, দ্বীন ইসলাম মৈশান, আল আমিন, আরিফুল ইসলামসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং আলহাজ্ব জসিম উদ্দিন জসিমের মায়ের সুস্থতা কামনা করে তারা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। জাতীয়তাবাদী আদর্শ ও ঐক্য ধরে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বানও জানান তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...