প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:01 PM
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
সাইফুল ইসলাম
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাদবা গ্রামের উত্তর পাড়ায় বৃহষ্পতিবার সকালে ভোটারদের মাঝে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচীর লিপলেট বিতরণ, গণসংযোগ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক অধ্যাপক খোরশেদ আলম, উপজেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান মজুমদার লিটন, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বিকম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা ছালেহ আহম্মদ, হাবিবুর রহমান হাফেজ, ফরিদ উদ্দিন, একরামুল হক রামু, বাঙ্গড্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাঈন উদ্দিন, যুগ্ম আহবায়ক মীর হোসেন মিরু, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের, ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, কাদবা ওয়ার্ড যুবদল সভাপতি সবুজ প্রমুখ।
এসময় নেতা-কর্মীরা কাদবা উত্তর পাড়ায় প্রত্যেক ঘরে-ঘরে গিয়ে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১দফা কর্মসূচীর লিপলেট বিতরণের পাশাপাশি কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে ভোটারদের নিকট ধানের শীষের ভোট চান এবং দোয়া কামনা করেন। এসময় ভোটাদের ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যায়। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাদবা বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...