প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 10:56 PM
বুড়িচংয়ে গ্রামের রাস্তায় ড্রাম ট্রাক্টর চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নিবে প্রশাসন
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রামের ফিডার রাস্তা—যা স্থানীয়ভাবে ফাঁড়ি সড়ক নামে পরিচিত—এসব রাস্তায় ড্রামট্রাক্টর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এতে রাস্তাঘাট নষ্ট হওয়া, দুর্ঘটনা বৃদ্ধি এবং পরিবেশঝুঁকি রোধে কঠোর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া অবৈধ মাটি কাটা, ড্রেজার মেশিন ব্যবহার এবং পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়। শিক্ষার মানোন্নয়নে প্রাইভেট পড়ানো নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়গুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়। চুরি, মাদক, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ দমনে সমন্বিতভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনিয়নভিত্তিক ওষুধ ছিটানো, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা জোরদার করার সিদ্ধান্তও গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মদ অক্ষর, বুড়িচং থানার প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহম্মদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রাণীসম্পদ কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ-এর এজিএম, খাদ্য কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এবং বীরমুক্তিযোদ্ধা বাছির উদ্দিন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...