প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2025, 8:38 AM
রূপসী বাংলায় সংবাদ প্রকাশিত হওয়ায় ব্যবস্থা নিলেন প্রশাসন
মাসুদ রানা
কুমিল্লা লালমাই উপজেলার ভুশ্চি বাজারে অবস্থিত ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের উত্তরাংশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে ৪ জন গাড়ি চালককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১০ নভেম্বর) লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দৈনিক রূপসী বাংলায়" স্কুলের পাশে ময়লার ভাগার, রেকর্ড হারে কমছে শিক্ষার্থী। নিউজের মধ্যে স্কুলের জায়গায় গাড়ি পাকিংয়ে বিষয়টিও লেখা হয়। নিউজটি প্রকাশিত হলে সংবাদটি প্রশাসনের নজরে আসলে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে বিদ্যালয় মাঠে অবৈধ গাড়ি পার্কিং করা চালকদের জরিমানা করা হয়। পাশাপাশি বিদ্যালয় মাঠে গাড়ি পার্কিং না করতে সকল গাড়ি চালকদের সতর্ক করা হয়। কিন্তু ময়লার বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে জানানোর পরেও কোন প্রকার ব্যবস্থা নেয়নি।
এ সময় ইউএনও হিমাদ্রী খীসা বলেন, ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অননুমোদিত এবং অবৈধভাবে গাড়ি পার্কিং করে বিদ্যালয়ের পাঠদান ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপরাধে চার জন গাড়ি চালককে ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...