...
শিরোনাম
বুড়িচং শাহ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্ত: স্কুল ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত ⁜ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2025, 8:42 AM

...
শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলায় তিতাসে বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ News Image

নাজমুল করিম ফারুক 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমানের স্ত্রী সম্বোধন করায় তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে জেলা বিএনপি। কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত চিঠিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্যকালে বেগম খালেদা জিয়ার স্থলে তিনি শেখ হাসিনা বলেন। এ ঘটনার ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ নভেম্বর বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় তিতাস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনেক নেতাকর্মী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। ঔদিন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বক্তব্য দিতে গিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সাথে সাথে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ভুল হয়েছে বললে তখন তিনি সরি (দুঃখিত) বলে ক্ষমা চেয়ে পুনরায় বক্তব্য শুরু করেন।

এবিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া দৈনিক ইত্তেফাককে বলেন, ঔদিন আলোচনা সভাটি আমি পরিচালনা করছিলাম। এক পর্যায়ে আমার বক্তব্যের পালা এলে বক্তব্যকালে স্বাধীন বাংলার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে ভুলে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি স্লিপ অব টাং এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে। যে কারণে সঙ্গে সঙ্গে উপস্থিত সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। তিনি দাবি করেন, একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন করতে দুইদিন পর ৯ নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের অংশবিশেষ ভাইরাল করেন। কারণ দর্শানো নোটিশ পেয়েছি; নির্ধারিত সময়ের মধ্যেই জবাব পাঠাবো। 

কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, যেহেতু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পর্যায়ে ভাইরাল হয়েছে সেহেতু দলীয় সিদ্ধান্ত মোতাবেক কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুবির বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন
কুবির বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্...

বুড়িচং শাহ নুরুদ্দিন উচ্চ  বিদ্যালয়ে আন্ত: স্কুল ফুটবলের  ফাইনাল খেলা অনুষ্ঠিত
বুড়িচং শাহ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্ত: স্কুল ফুটবলের ফা...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ( দ) ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ নুরুদ্দিন উ...

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বুড়িচং শাহ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্ত: স্কুল ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir