প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2025, 11:21 AM
সিপাহি-জনতার বিপ্লব দেশপ্রেমের এক অনন্য নজির-মুন্সী
মোঃ আক্তার হোসেন
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক চারবারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। শুক্রবার বিকালে মঞ্জুরুল আহসান মুন্সীর দেবিদ্বারস্থ বাস ভবনের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক চারবারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আবুল কালাম আজাদ, ৯০ এর ছাত্রদল নেতা মোঃ সোয়েব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: নজরুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ মাস্টার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ আবদুল রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুহুল, মোঃ রবিউল আউয়াল সাইফুল, এলাহাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন বাদল, ডাক্তার শাফি উদ্দিন ও মীর ফরিদ উদ্দিন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...