প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2025, 11:20 AM
তিতাসে ধানক্ষেতে পাখির আক্রমণ বৃদ্ধি ফসল রক্ষায় কৃষকদের জালের ঢাল
নাজমুল করিম ফারুক
আউশ-বোনা আমন ধান পাকা শুরুর সাথে সাথে কুমিল্লার তিতাস উপজেলায় ধানক্ষেতে বাবুই বা বাউল পাখির আক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। এতে করে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। ফসল রক্ষায় উপজেলার প্রায় সব ইউনিয়নের কৃষকরা এখন জমির উপর জাল টানিয়ে ধান ঢেকে রাখছেন।
উপজেলার বলরামপুর, জগতপুর, সাতানী, ভিটিকান্দি, কলাকান্দি ইউনিয়নের বিভিন্ন ফসলী এলাকায় দেখা গেছে ধানক্ষেতের উপর জাল বিছানো, খুঁটি দিয়ে জাল টানানো, খালেবিলে থাকা পাখি তাড়াতে “খই খই” শব্দের টিন, খেতের মাঝে কৃষকের বসে পাহারা দিচ্ছে, অনেক জমিতে আবার ছোট ছোট পলিথিন খুঁটিতে বেঁধে দেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, মূলত পাখিদের অত্যাচার থেকে ধান রক্ষার প্রক্রিয়া হিসেবে কৃষক এই ফাঁদগুলো ব্যবহার করছেন। অনেকের মতে, পাকা ধান এখন শুধু কৃষকের পরিশ্রমের ফসল নয়; এটি বাবুই পাখির আক্রমণ থেকে রক্ষার লড়াইও।
গাজীপুর থেকে জগতপুর বাজার যাওয়ার সড়কের পাশে সাগরফেনা গ্রামের কৃষক মোতাবেল মিয়া জানান, আমি এবার ৬০ শতক জমিতে আউশ অর্থ্যাৎ বি-ধান-৪৮ জাতের ধান চাষ করেছি। জমির আশেপাশে গাছ-গাছালি থাকায় পাখির আক্রমণ বেশি। বিশেষ করে বাবুই পাখি ঝাঁকে ঝাঁকে এসে ফসল নষ্ট করছে। তাই ৬০শতক জমিতে আমি জাল বিছিয়ে দিয়েছি।
দড়িগাঁও এলাকার মোহনপুর গ্রামের কৃষক তমিজ উদ্দিন বলেন, বোনা আমনের সময় ফসলী জমিতে পাখির আক্রমণ একটু বেশি হয়। খাবারের সন্ধানে তারা জমিগুলোতে হানা দেয়। তাই আমি জমির বিভিন্ন স্থানে খুঁটি বসিয়ে খুঁটির উপরে ছোট ছোট পলিথিন বেঁধে দিয়েছি। পলিথিনগুলো উড়ার কারণে এখানে পাখি বসে না।
বাতাকান্দি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার আউশ-বোনা আমনের জমিনে পাখির আক্রমণ বেশি। অনেক কৃষক বিভিন্ন পন্থা অবলম্বন করে পাখি তাড়িয়ে থাকেন। এতে কৃষকের ক্ষতি অনেকাংশে কমে থাকে। সকাল ও বিকেলে জমিতে পাখির আনাগোনা বেশি দেখা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়া হোসেন বলেন, “বাবুই পাখি সাধারণত গুচ্ছ বেঁধে ধান খায়। ফসল রক্ষায় জাল ব্যবহার কার্যকর পদক্ষেপ। এতে ফসলের তেমন ক্ষতি হয় না, বিশেষ করে এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কীটনাশক ব্যবহার করলে একদিকে পরিবেশ; অপরদিকে পাখির ক্ষতি হয়। তাই আমরা এসব প্রক্রিয়া প্রয়োগ করতে এবং সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...