প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:08 AM
কুমিল্লা-৫ আসনে ব্যারিস্টার মামুনের মনোনয়নের দাবিতে মহাসড়ক অবরোধ
কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তার সমর্থক ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর (নুর মহল সংলগ্ন) এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কের দুই পাশ অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে অবরোধ চলায় উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তির শিকার হন।
বিক্ষোভকারীরা “ব্যারিস্টার মামুনকে মনোনয়ন দিতে হবে”, “তারুণ্যের নেতৃত্ব চাই”, “বুড়িচং-ব্রাহ্মণপাড়ার দাবী—মামুন ভাই এমপি হোক” ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসা জনপ্রিয় ও যোগ্য নেতা ব্যারিস্টার মামুনকে উপেক্ষা করা অন্যায় সিদ্ধান্ত। স্থানীয় কর্মীরা তার নেতৃত্বেই বিএনপিকে সংগঠিত রেখেছেন, তাই তাকে মনোনয়ন না দিলে কর্মীরা মেনে নেবে না।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভারেল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম লাবলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুল ইসলাম, ভারেল্লা উত্তরের যুবদলের সদস্য নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. শাহ আলম, খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, ময়নামতি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল আজাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক মিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...