প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:07 AM
চান্দিনায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে শাওন
সোহেল রানা, চান্দিনা
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে প্রচারণার অংশ হিসেবে নেতা-কর্মীদের নিয়ে উপজেলার বরকইট ইউনিয়নের শীতলপুর, লতিফপুর, তেওনাই, পূর্বরামচন্দ্রপুর গ্রামের পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের হাতে ওই লিফলেট তুলে দেওয়া হয়। এসময় আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন ওই নেতা।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কেএম জামাল, বরকইট ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ মেম্বার, উপজেলা যুবদল সাবেক সভাপতি লোকমান হোসেন শাহজাহান, স্বেচ্ছাসেবক দল ওমান শাখার সভাপতি জাহাঙ্গীর খাঁন, পৌর মৎস্যজীবী দল সভাপতি হারুন অর রশিদ, পৌর কৃষকদল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইয়ূম খান, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...
কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...
শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...