প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 9:13 AM
বাঞ্ছারামপুর নদী দখল করে মাছ শিকার প্রশাসন উচ্ছেদ করলো দখলদারিত্ব
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
অবশেষে মৌসুমি রাজনৈতিক জসীম মাষ্টার এর কবল থেকে নদী দখল করে অবৈধ মাছের ঘের উদ্ধার করতে সক্ষম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন। গতকাল ২ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কালাইনগর গ্রামের তিতাস নদীতে সহকারী কমিশনার (ভূমি) মো: রবিউল হাসান ভূঁইয়া এর নেতৃত্বে অবৈধ মৎস্য ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামের তিতাস নদীতে সহকারী কমিশনার (ভূমি), বাঞ্ছারামপুর জনাব মো: রবিউল হাসান ভূঁইয়া এর নেতৃত্বে অবৈধ মৎস্য ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে এসময় উপস্থিত গ্রামবাসীর সহযোগিতায় নিষিদ্ধ ঘের এর বাঁশ কেটে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঞ্ছারামপুর জনাব সাঈদা আক্তার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। হয়। অভিযানে অভিযুক্ত জসীম মাষ্টার পক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে এসময় উপস্থিত গ্রামবাসীর সহযোগিতায় নিষিদ্ধ ঘের এর বাঁশ কেটে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান ভূইয়া। উল্লেখ্য, আওয়ামী লীগের আমল থেকে স্থানীয় একটি স্কুলের শিক্ষক ও আওয়ামী লীগ নেতা প্রায় ১ কি: মি: দীর্ঘ তিতাস নদীর উপর অবৈধ মাছের ঘের দখল করে মাছ শিকার করে লাখ লাখ টাকা কামান।যেখানে এলাকার কাউকে আর মাছ ধরতে দেয়া হতো না।প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের উপর হামলা হতো বলে গত সপ্তাহে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় এলাকাবাসী। অভিযোগ দেয়া পরই দখলদার ও অভিযুক্ত জসীম মাষ্টার ফেসবুকে আওয়ামী লীগের নেতা নয়,তিনি ৩৫ বছর ধরে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেও, উপজেলা জামায়াত ইসলামের আমীর সেটি নাকচ করলে তিনি এলাকাবাসীর তোপের মুখে পড়েন।পরবর্তীতে জাকির নামে এক মৎস্য ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির নেতা জাকির হোসেনকে জসীম মাষ্টারের লোকজন মারধোর করে হাত পা বেঁধে কবরস্থানে ফেলে রাখে বলে থানায় অভিযোগ করা হয়।এনিয় উপজেলা বিএনপি তীব্র প্রতিবাদ জানায় ও বিক্ষোভ করে।
তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে অতি প্রভাবশালী জসীম মাষ্টারের কোটি টাকার মাছের ঘের ভেঙে দিয়ে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দিলো তিতাস নদী। এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জসীম মাষ্টারের শাস্তি দাবী করেছেন। উল্লেখ্য, এই নিয়ে দৈনিক খোলা কাগজ ও কুমিল্লার রুপসী বাংলা গত ১১ অক্টোবর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...