প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 9:10 AM
ছাত্র শিবির নেতা শহীদ মুহাম্মদ শাহজাহানের স্মরণে দোয়া
নিজস্ব প্রতিবেদক, লালমাই
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৩০তম শহীদ মুহাম্মদ শাহজাহানের ১৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের দূর্গাপুর বাজার চৌমুহনী'তে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাও. মুহাম্মদ ইয়াছিন আরাফাত। জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতের আমির মাও. আবদুন নূর, সেক্রেটারী ইমাম হোসাইন, ইউনিয়ন জামায়াতের আমির মাও. ইসমাঈল হোসাইন, কুমিল্লা জেলা (পূর্ব) ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, মাদ্রাসা বিষয়ক সম্পাদক নূর উদ্দিন, লালমাই উপজেলা (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি ফরহাদুল ইসলাম মানিক, লালমাই উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম রাজু, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাও. ইলিয়াস হোসাইন, উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারী মাইন উদ্দিন মুন্না, ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি খোরশেদ আলমসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালে জামায়াতের সাথে জোট করেও নাঙ্গলকোটে তৎকালীন ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শাহজাহান'কে গুলি করে হত্যা করা হয়। শহীদ শাহজাহান হত্যাকান্ডের ১৯ বছর অতিক্রম হলেও আমরা সেই হত্যার বিচার পাইনি। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে শহীদ শাহজাহান হত্যা মামলা পুনরুজ্জীবিত করে খুনীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...