প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 8:14 AM
মসজিদের সিঁড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলা নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামের এক আবুধাবী প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। সে উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুড়াতে আবুধাবী যায়। সেখানের দুই মাস থাকার পর অসুস্থ্য হয়ে
গত দেড় মাস পূর্বে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানান, সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বাহির হয়ে যায় তার স্বামী। এরপর আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করে নাই। দুপুরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত স্বামীর লাশ দেখতে পাই। তরিকুল ইসলাম টিপন নামে এক স্থানীয় যুবক জানান, মসজিদের মাইকে সমস্যা থাকায় ইমাম সাহেবের কথায় সে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখতে ছাদে উঠে। সে সময় সিঁড়িতে বশিরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে ইমাম সাহেবকে ফোনে জানায় এবং এলাকাবাসীকে বিষয়টি জানান। মসজিদের সভাপতি মো: বশিরুল ইসলাম বলেন, ঈমাম সাহেব আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি এসে লাশ দেখে থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...