প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 8:11 AM
বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড”র অফিস উদ্বোধন
বিশেষ অতিথি ছিলেন কর্ণেল জাকারিয়া হোসেন (অবঃ) এবং মেজর মোঃ মাহবুব আল মামুন (অবঃ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অহিদুর রহমান।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আতিকুর রহমান, আক্তার জামিল, মাহবুবুর রহমান ভূঁইয়া, আমান খান, মোঃ শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত এই প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনকৃত।
এ সময় “বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন”-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। বক্তারা জানান, ফেডারেশনের প্রধান লক্ষ্য হলো চালক ও শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা, উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা, বেকারত্ব ও অসুস্থতা মোকাবিলায় সহায়তা প্রদান এবং দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে সদস্য বা তাঁর মনোনীত নমিনিকে আর্থিক অনুদান প্রদান।
ফেডারেশনের সদস্য ফরম ফি ২০০ টাকা, সদস্য ফি ৬০০ টাকা এবং মাসিক ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো সদস্যের মৃত্যু হলে তার নমিনিকে এককালীন ১,০০,০০০ টাকা মরণোত্তর ভাতা এবং দাফন-কাফনের জন্য ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষিত ও সচেতন চালক তৈরি হবে, যা যানজটমুক্ত ও নিরাপদ সড়ক গঠনে বড় ভূমিকা রাখবে।
এই প্রথমবারের মতো কুমিল্লায় ইজিবাইক চালক ও মালিকদের কল্যাণে সরকার স্বীকৃত অফিসের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...