প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2025, 12:17 AM
সদর দক্ষিণে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য সফিউলকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ধনমুড়া গ্রামের নাসিরের ছেলে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে চক্রটি। চৌধুরীখোলার জামশেদের মোটরসাইকেল চুরির ঘটনায় শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমতি লালদিঘির এলাকায় সফিউল নামের এক সদস্যকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। মোটরসাইকেল চুরির ঘটনায় শনিবার দুপুরে জামশেদের স্ত্রী অনামিকা জাহান মুন্নি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় চুরির মামলা দায়ের করেন।
জনতার হাতে আটক চোর সফিউলের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও এরই মধ্যে বিভিন্ন অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সফিউলের স্বীকারোক্তিতে জানা যায়, ৬/৭ জনে মিলে বিভিন্নস্থানে মোটরসাইকেল চুরি করে আসছে। এদের মধ্যে শাহাজান ও রোবেল মোটরসাইকেল চোর চক্রের মুলহোতা। শাহাজানের ভাগিনা হৃদয় ও স্থানীয় শহিদসহ আরো কয়েকজনে মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত। এই চক্রের এক সদস্য গ্রেফতার হলেও মুলহোতা শাহাজান ও রোবেল এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে আইনের আওতায় এনে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সেলিম জানান, মোটরসাইকেল চুরির মামলায় একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...