প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2025, 12:20 AM
ব্রাহ্মণপাড়ায় অর্ধ কোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহলদল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ওষুধ জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৯/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আশাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ পাওয়া যায়। উদ্ধারকৃত এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা। জব্দ করা ওষুধ কুমিল্লা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধানে উদ্য...
ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
কাজী খোরশেদ আলমবুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্...
মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি...
বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন
আয়েশা আক্তার।।শিক্ষক—শুধু একটি পেশার নাম নয়; একটি প্রজন্মকে স্বপ্ন দেখানোর, আলোর পথ দেখানোর এবং সুন্...
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।পরিবারের স্বচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়ে...
নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান নামে ১৮ মাস বয়সী...