প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:13 AM
বুড়িচংয়ে ঈদুল আযহাকে কেন্দ্র করে কামার সম্প্রদায় ব্যস্ত সময় পার করছে
কাজী খোরশেদ আলম
লোহা দিয়ে মাংস কাটার যন্ত্রপাতি দা, বটি এবং কৃষি কাজে ব্যবহৃত কাচি, কোদাল তৈরী করা কামার সম্প্রদায়ের একমাত্র পেশা। তারা বংশগত ভাবে পূর্বপুরুষ হতেই এই পেশার সাথে সম্পৃক্ত রয়েছে। যদিও যুগের সাথে তাল মিলিয়ে বাপ দাদার পেশা ছেড়ে অনেকেই অন্য পেশায় নাম লেখাচ্ছে। হাতুরি দিয়ে জ্বলন্ত লোহা পিটিয়ে এখন আর আগের মতো আয় রোজগার হয় না। দিনে দিনে কৃষি জমি কমে যাচ্ছে এবং সেই সাথে কৃষকের সংখ্যাও কমছে। তারপরেও কিছু মানুষ বাপ দাদার পেশাকে আগলিয়ে ধরে রাখতে চায়। সারা বছর কামার সম্প্রদায়ের তেমন কোন ব্যস্ততা থাকে না। ধান কাটার মৌসুমে কিছুটা ব্যস্ত থাকলেও এখন আর সেই রকম ব্যস্ততা থাকতে হয় না। তাই কামার শিল্প ক্রমান্বয়ে কমে আসছে। যারা সুয়োগ পাচ্ছে অন্য পেশায় চলে যাচ্ছে কিংবা প্রবাসে চলে যাচ্ছে। তবে কামার সম্প্রদায় সারা বছর অপেক্ষায় থাকে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহার জন্য; এ সময় কম বেশ সামর্থ্যবান সকল মুসলিম চেষ্টা করে আল্লাহর নামে পশু কোরবানী করতে। তখনই দা, ছুরি, বটিসহ মাংস কাটার যন্ত্রের প্রয়োজন হয়। তখন কামার দোকানগুলোতে ভীড় জমতে দেখা যায়। প্রত্যেকেই নিজ নিজ যন্ত্রপাতিগুলো ধার দিয়ে ব্যবহারের উপযোগী করতে কামার দোকানে ছুটে যায় আবার কেউ নতুন নতুন মাংস কাটার যন্ত্রপাতি ক্রয় করার জন্য অর্ডার করে। ফলে কামার সম্প্রদায় তখন সারা বছরের তুলনায় অধিক ব্যস্ত সময় পার করে। এই উৎসবকে কেন্দ্র করে সারা বছরের আয় রোজগার করার চিন্তায় দিন রাত কঠোর পরিশ্রম করে।
ঈদ-উল-আযহাকে সামনে রেখে টুং ট্যাং শব্দে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার বুড়িচং উপজেলার কামার সম্প্রদায়। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। তাই সারাদিন কঠোর পরিশ্রম করলেও তাদের মুখে নেই কোন উচ্ছাস, নেই প্রাণ ভরা হাসি। তারপরও কোরবানির ঈদের কথা মাথায় রেখে নতুন আশায় বুক বেঁধে ব্যস্ত সময় পার করছেন কামার সম্প্রদায় । হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামার পল্লীতে। ঈদের দিন পর্যন্ত চলবে তাদের এ ব্যস্ততা। কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো তেমন লাভ হয়না। কিন্তু পূর্ব পুরুষের ব্যবসা ধরে রাখতে একাজ চালিয়ে যাচ্ছেন।
প্রতিবছরের ন্যায় এবারও দিনরাত পরিশ্রম করছেন কোরবানির ঈদে জিনিসপত্রের কেনা-বেচা বেশী হওয়ার আশঙ্কায়। তাদের এই কেনাবেচার আয় থেকে অর্জিত টাকায় সারা বছরের খোরাক যোগায়। অথচ বছরের বেশিরভাগ সময়ই তারা এক প্রকার বেকার সময়ই কাটান।
সরেজমিন বুড়িচং উপজেলার ভরাসার বাজার, বুড়িচং সদর বাজার,শংকুচাইল বাজার, রাজাপুর কামার পাড়া, ছয়গ্রাম, ফকির বাজার, কংশনগর বাজার, নিমসারা বাজারে কামার দোকানগুলোতে দা, বটিসহ মাংস কাটার যন্ত্রপাতি সাজিয়ে রাখা হয়েছে। মালিক ও কারিগর নতুন নতুন দা, বটি, ছুরি,চাপাতি বানানোর জন্য হাতুরি দিয়ে লোহায় আঘাত করে যাচ্ছে এবং পুরোনো জিনিস শান দিচ্ছে।
অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরই কোরবানীর ঈদে দা, বটি, ছুরি, চাপাতিসহ লোহার বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যাওয়ায় এ মৌসুম ঘিরে ভালো আয়-উপার্জন করে থাকেন তারা।
উপজেলায় ময়নামতি বাজারের প্রদীপ কর্মকার ও সুনীল কর্মকার জানান, লোহা ও কয়লা দাম বেড়ে গেছে, বাড়েনি পারিশ্রমিক। তবুও বাপ দাদার সুনাম রক্ষা করার জন্যই এ ব্যবসা ধরে রেখেছি। গত ঈদে কয়েক হাজার টাকা উপার্জন হলেও কারিগরদের বেতন দিয়ে খুব একটা থাকেনি। ভেবেছিলাম কোরবানির ঈদকে কেন্দ্র করে বেশি অর্ডার আসবে। কিন্তু পরিস্থিতি এখন একেবারেই ভিন্ন। তারপরেও আশায় বুক বেধেঁ আছে হয়তো বিক্রি কিছুটা বাড়বে।
ক্রেতা রুহেল খান জানান, কয়েক দিন পরেই ঈদ। গরু ও ছাগল জবাই দিতে ও মাংস কাটতে প্রয়োজন দা,চাকু ও ছুরির। সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। তবে গতবছরের চেয়ে এবারে দাম খানিকটা বেশি। বর্তমানে প্রতিটি দা তৈরিতে মজুরি নেওয়া হচ্ছে ২৫০-৫৫০ টাকা পর্যন্ত। চাকু তৈরিতে নেওয়া হচ্ছে ১২০ টাকা। বড় ছুড়ি তৈরিতে নেওয়া হচ্ছে ৫০০-৭০০ টাকা। বটি তৈরিতে নেওয়া হচ্ছে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...