...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:06 AM

...
কাল বাদে পরশু ঈদ News Image

মাহফুজ নান্টু

কাল বাদে পরশু উদযাপিত হবে ধর্মীয় সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে কুমিল্লার পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। হাত ঘুরে দেখা যায় পশুর দাম কিছুটা কম রয়েছে।  এতে সাশ্রয় মূল্যে কোরবানির পশু কিনতে পেরে  স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। পশুর হাটে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তৎপর রয়েছে। 

বুধবার দুপুরে কুমিল্লা নগরীর কাপ্তানবাজার পার হয়ে চানপুর ব্রিজের সংলগ্ন গাউছিয়া গরুর হাট ঘুরে দেখা যায় অন্যান্য জেলা সদর থেকেও এসেছে বিপুল পরিমাণ গরু। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা রয়েছে বেশি। জামালপুর থেকে আসা গরু বেপারী আসলাম শেখ জানান,  এই বছর গরুর দাম কিছুটা কম। আজ এবং পরশু ক্রেতাদের উপর নির্ভর করবে দাম কেমন হবে। 

এদিকে কাদাপানিতে একাকার হয়েছিলো নেউরা পশুর হাট। কুমিল্লা নগরীর এলাকায় হাটে জমেছিলো পশুর হাট। একই অবস্থা ছিলো বালুতুপা এলাকায়। ১ লাখ ২২ হাজার টাকা দিয়ে লাল একটি গরু ক্রয় করেছেন নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা ইকবাল মাহমুদ সুজন। তিনি জানান, কোরবানির পশু। দাম ভালো। রঙ আর সাইজ মিলে ভালো দামে কিনেছেন বলে হাসি ফুটেছে তার মুখে। 

এদিকে চাঁনপুর বাজার পরিদর্শন করেছেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান। তিনি জানান, নিরাপত্তার চাদরে বেস্টিত পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলা হয়েছে। যেকোন সমস্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নিতে পরামর্শ দেয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার জানান, এ বছর জেলায় চাহিদার চেয়ে পশু বেশী রয়েছে। তাই পশু নিয়ে চিন্তা নেই। 

এদিকে জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলাজুড়ে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৪০০টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। এ বছর জেলার পশুর চাহিদা ২ লাখ ৩৭ হাজার ৫৮৬টি হলেও, মোট মজুদ রয়েছে ২ লাখ ৬০ হাজার ৭৫২টি গবাদিপশু— যার ফলে প্রায় ২৩ হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে জানা গেছে।

পশুর স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সহায়তায় জেলার হাটগুলোতে ৭৯টি মেডিকেল টিম কাজ করছে। কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং হাট ব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, র‌্যাব, সেনাবাহিনী এবং হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কঠোর অবস্থানে রয়েছে।

প্রতিটি পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্তে পছন্দসই পশু বেছে নিতে ক্রেতারা হাটে যাচাই-বাছাই করছেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত পশু কেনাবেচা চলবে বলে জানা গেছে। তবে গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম তুলনামূলকভাবে বেশি।

বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের দিন থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত কুমিল্লার কোরবানির চামড়া কুমিল্লার বাইরের কোনো এলাকায় (ঢাকা বা চট্টগ্রাম) নেওয়া যাবে না। চামড়া সংরক্ষণের লক্ষ্যে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাদ্রাসা ও চামড়া সংরক্ষণ প্রতিষ্ঠানে প্রায় ৩৮ লক্ষ টাকার সমপরিমাণ লবণ বিতরণ করা হচ্ছে।

এদিকে, পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ৭ জুন (শনিবার) সকাল ৮টায় কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া খারাপ হলে বিকল্প ব্যবস্থা হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোঃ ইব্রাহিম। জামাতে ঈদের শুভেচ্ছা জানাবেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদগাহ ময়দানে পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, ওজুর পানি ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করতে পারেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা

এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir