...
শিরোনাম
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু ⁜ কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ ⁜ নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে ⁜ লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি ⁜ মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনশান্তি নষ্টের চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না -----এমপি জসিম উদ্দিন ⁜ ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২ ⁜ লালমাইয়ে কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের কার্পেটিং ⁜ ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে গাঁজা উদ্ধার, দুইজন গ্রেপ্তার ⁜ দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান ⁜ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের পাশে মানবিক সহায়তা দিলেন কুসিক প্রশাসক ⁜ বুুড়িচং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ⁜ ফেসবুক পোস্ট ও পূর্ব শত্রুতার জেরে চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুর ॥ থানায় অভিযোগ ⁜ র‌্যাবের অভিযানে চৌদ্দগ্রামে ৩’শ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ ⁜ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা, ⁜ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2025, 11:10 PM

...
চৌদ্দগ্রামে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ ২জন আটক News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের ঘনিষ্ঠভাজন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুমকে কুমিল্লা শহর থেকে আটক করা হয়েছে। এ সময় ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের অভিযোগে মো. নাজমুল হাসান রাকিব নামে উপজেলার ছাত্রলীগের এক সাবেক নেতাকেও আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে কুমিল্লা শহরে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত নায়িমুর রহমান মজুমদার মাছুম উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রামের মৃত মাস্টার মোখলেছুর রহমান (বি.কম স্যার) এর ছেলে। সে চৌদ্দগ্রামের আলোচিত ৮ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ৮৮নং আসামী। তার বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘœ ঘটনানো সহ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকা পর্যন্ত বড় ধরণের নাশকতার পরিকল্পনা সহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে আলোচিত ৮ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুমকে কুমিল্লা শহরের একটি বাসা থেকে আটক করা হয়েছে। এ সময় নাজমুল হাসান রাকিব নামে উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করা হয়। নায়িমুর রহমান মজুমদারের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। সকালে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর এবং রাকিবকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শিল্পকারখানা শ্রমিকদের মধ্যে ইস্যুভিত্তিক অসন্তোষ সৃষ্টি করে তাদের দিয়ে মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন নাশকতার পরিকল্পনা করার কথা জানিয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগামী কয়েকদিনের মধ্যে ধারাবাহিকভাবে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নানান ধরণের ভয়াবহ নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের। এতে অ্যাস্কেভেটর (ভেকু) ব্যবহার করে মহাসড়ক কেটে দেশের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা, শিল্পাঞ্চলে অসস্তোষ সৃষ্টি করে দেশের অর্থনীতি বিপর্যয় এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্য ছিল তাদের। পুলিশি জিজ্ঞাসাবাদে সাবেক ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মুজমদার মাছুম এমনটিই স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, নায়িমুর রহমানকে কুমিল্লা শহর থেকে আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং রাকিবকে চৌদ্দগ্রাম থানা হেফাজতে আনা হয়েছে। নায়িমুর রহমানের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও রাকিবের বিরুদ্ধে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নেওয়া ও সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশ সদা তৎপর রয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত...

আর এক সপ্তাহ পরে বয়স হবে ৩৯। বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায় এর অনেক আগেই। কিন্ত...

কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিক...

মোঃ মাসুদ রানা বিশেষ  প্রতিনিধিকুমিল্লা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুমিল্লা পরিণত হয়েছে ম...

নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার,  অভিযোগের তীর প্রশাসনের দিকে
নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে

আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। অলিগলি থেকে শুরু করে...

লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী

নিজস্ব প্রতিবেদকফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে।...

ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...

মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী
মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক...

আয়েশা আক্তারকুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং ম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু
➤ কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’
➤ নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে
➤ লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
➤ মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনশান্তি নষ্টের চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না -----এমপি জসিম উদ্দিন
➤ ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২
➤ লালমাইয়ে কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের কার্পেটিং
➤ ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে গাঁজা উদ্ধার, দুইজন গ্রেপ্তার
➤ দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান
➤ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের পাশে মানবিক সহায়তা দিলেন কুসিক প্রশাসক
➤ বুুড়িচং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
➤ ফেসবুক পোস্ট ও পূর্ব শত্রুতার জেরে চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুর ॥ থানায় অভিযোগ
➤ র‌্যাবের অভিযানে চৌদ্দগ্রামে ৩’শ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
➤ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
➤ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir