প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2025, 11:03 PM
চৌদ্দগ্রামে বিদেশি মদ ও ওয়াকিটকি সহ ছাত্রলীগ নেতা রাকিব আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি মদ, ওয়াকিটকি ও স্টীলের বিশেষায়িত লাঠি সহ মো: রাকিব হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম উপজেলা ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত রাকিব উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের উনকোট গ্রামের তাজুল ইসলামের ছেলে। অভিযানকালে এক বোতল বিদেশী মদ, এক জোড়া করে ওয়াকিটকি ও ওয়াকিটকির চার্জার, একটি স্মার্ট (অ্যান্ড্রয়েড) মোবাইল ফোন ও একটি স্টীলের বিশেষায়িত (পোল্ডিং সিস্টেম) লাঠি জব্দ করা হয়। থানায় হস্তান্তরের পর আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত...
আর এক সপ্তাহ পরে বয়স হবে ৩৯। বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায় এর অনেক আগেই। কিন্ত...
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিক...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুমিল্লা পরিণত হয়েছে ম...
নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। অলিগলি থেকে শুরু করে...
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
নিজস্ব প্রতিবেদকফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে।...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক...
আয়েশা আক্তারকুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং ম...