প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2025, 11:59 AM
দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম ফের গ্রেফতার
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে একই দিন তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
জানা যায়, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম। এই মামলায় তিনি আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ১৭ জুন কুমিল্লার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালতের জ্যেষ্ঠ বিচারক মাহবুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
ওই মামলায় রোববার আদালত থেকে তিনি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন। একই দিন রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অপর একটি মামলায় তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ ৭৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামিদের একজন ছিলেন পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম। বর্তমানে আহত আবু বকর এখনো চিকিৎসাধীন।
সাইফুল ইসলাম শামিম পৌর এলাকার ৫ নং ওয়ার্ডেও নুরুল ইসলামের ছেলে। তিনি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী হিসেবে ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
এ ব্যপারে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে করা মামলার সন্দিগ্ধ আসামি ছিলেন মেয়র সাইফুল ইসলাম শামিম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...