প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2025, 11:30 AM
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে-ড. রেদোয়ান
চান্দিনা প্রতিনিধি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে কোন ভাবেই পা দেয়া যাবেনা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নেপালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন- নেপালে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নিয়ে দুই দিনের মধ্যেই ঘোষণা দিয়েছেন ৬ মাসের মধ্যে সে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান উপদেষ্টা চাইলেই ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি নির্বাচন না দিয়ে নানা ভাবে তার সমর্থিত রাজনৈতিক দল গঠন করে বিভিন্ন উস্কানিমূলক প্ররোচনা দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্তির কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্তরালে এবং সম্মুখে বাংলাদেশের সমস্ত জায়গায় মবোক্রেসি সৃষ্টি হয়েছে। ভদ্রলোকদের আক্রমন করছে। এই অবস্থাকে সরকার এখন পর্যন্ত নিভৃত করতে পারেনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইথানকে গুলির ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৩ গ্রেপ্তার
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছা...
কুমিল্লা সিটির উন্নয়নে ১,৫৯৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট
আয়েশা আক্তারকুমিল্লা নগরকে আরও আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য...
কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধন
কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে কুমিল্লা পুৃলিশ ইন কান্দিরপার সড়কে মাদক বিরোধী মানববন্ধন ও ...
ইউজিসির মেধাবৃত্তি পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্...
কুবি প্রতিনিধিবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...
জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি
প্রথমার্ধে ছন্দ খুঁজে ফেরা ব্রাজিলকে চমৎকার এক গোলে হতবাক করে দিলেন কাইশু সানো। জবাবে প্রতিপক্ষের ওপ...
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলে বৃত্তি সনদ ও পুরস্কার...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ...