প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 12:51 AM
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই দিনমজুরের মৃত্যু
মাহফুজ নান্টু
কুমিল্লার বরুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন দিন মজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬/৭ জন শ্রমিক। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কনা মিয়ার ছেলে তারেক মিয়া (২৮), একই উপজেলার দরবেশ পুর এলাকার ইয়াকুব উল্লাহর ছেলে বিল্লাল মিয়া (৩০)। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আদেল আকবর জানান, শনিবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ বরুড়া উপজেলার বিজরা বাজার থেকে কুমিল্লার পদুয়ার বাজারের দিকে আসছিলো। পিকআপে ঢালাই মেশিন সহ অন্যান্য মালামালও ছিলো।
স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, পিকআপটি বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয় কিংবা বিপরীত দিক থেকে আসা কোন গাড়ির গতির কারণে ওই পিক আপ থেকে ভয়ে শ্রমিকরা লাফ দেয়ার চেষ্টা করে। এতে গাড়ি থেকে কয়েকজন শ্রমিক ছিটকে পড়ে। এর মধ্যে দু’জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। আহত শ্রমিকদের কোন হাসপাতালে নেওয়া হয়েছে সেটা খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহত দুই শ্রমিকের মরদেহ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। ওসি আদেল আকবর জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...