প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Sep 2025, 12:23 PM
ব্রাহ্মণপাড়ায় বাল্যবিয়ের আসর ভেঙে দিল প্রশাসন পালালেন বরযাত্রী
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের খবরে অভিযান চালাতে গেলে বরের পক্ষসহ অতিথিরা বিয়ের আসর ছেড়ে পালিয়ে যায়। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুলালপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন তাঁর মেয়ের বাল্যবিয়ের আয়োজন করেন। মেয়েটি এ বছর দুলালপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে এবং স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হয়েছে। কিন্তু এভিডেভিড তৈরি করে তাকে সাবালক দেখিয়ে বুড়িচং উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়।
এ খবর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া উপজেলা প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। তাঁর অভিযানের খবর পেয়ে বরযাত্রীসহ বর দ্রুত আসর থেকে সটকে পড়েন। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে বিয়ের প্যান্ডেল খুলে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “এভিডেভিডের মাধ্যমে সাবালক দেখিয়ে সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ব্যবস্থা নিতে গেলে বরপক্ষ ও পাত্রীপক্ষ পালিয়ে যায়। ফলে কারো বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে প্যান্ডেল ভেঙে ফেলা হয়েছে এবং মেয়েটি বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...