প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2025, 10:34 AM
দক্ষিণ কোরিয়ায় আইসিইউতে দেবিদ্বারের দুই মেধাবী
মোঃ ফখরুল ইসলাম সাগর
দুই বাল্যবন্ধু। শৈশব, কৈশর, যৌবন কেটেছে একই সাথে হেসে খেলে। লেখাপড়াও একই সাথে। পড়াশোনায় দুজনই সমান মেধাবী। একজনের রোল যদি হয় ১, অন্য জনের ২। এভাবেই কেটেছে দুই বন্ধুর স্কুল জীবন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন ছিল দুজনের। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০২৪ সালে তাঁরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান দক্ষিণ কোরিয়ায়। ভর্তি হয় কিউংডং বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে। সুদুর প্রবাসে দুর্ঘটনায় আহত হয়ে দুই বন্ধ্ ুএখন আইসি ইউতে মৃত্যুর সঙ্গেও লড়ছেন এক সাথে।
তারা হচ্ছেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী রাজিদ আয়মান ও হাসিবুল হাসান চৌধুরী। ছোটবেলা থেকে একই সঙ্গে স্কুলে যাওয়া, একই বেঞ্চে বসা, একই পোশাক পড়া সবকিছুতেই ছিল এক অদ্ভুত মিল।
গত মঙ্গলবার (২৭ আগষ্ট) রাত ১১টার দিকে দক্ষিণ কোরিয়ার ওনজু শহরে একটি স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুই বন্ধুসহ তিনজন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়। এখন তারা শুয়ে আছে হাসপাতালের সাদা বিছানায়। যে চোখ একসময় ভবিষ্যতের স্বপ্নে ঝলমল করত, তা আজ বন্ধ। যে ঠোঁট একসময় পরিবারের জন্য নতুন পরিকল্পনা বলত, তা আজ নীরব নি:স্তব্ধ।
রাজিদ আয়মান (২০) কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর ফতেহাবাদ গ্রামের মো. নান্নু মিয়া মাস্টারের ছেলে এবং হাসিবুল হাসান চৌধুরী (২১) একই উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের মো.ওমর ফারুক চৌধুরীর ছেলে। অপরজনের নাম শিহাব তার বাড়ি জেলার বুড়িচং উপজেলা বলে জানা গেছে। তার পরিচয় সম্পর্কে আর কিছু জানা যায়নি।
রাজিদ ও হাসিবুলের গ্রামের বাড়ি গিয়ে দেখা গেছে, পুরো এলাকায় এখন এক ধরনের শোক ও প্রার্থনার আবহ বিরাজ করছে। প্রতিবেশী থেকে শুরু করে শিক্ষক সবাই হাত তুলে দোয়া করছেন। সবার বিশ্বাস, তাদের বন্ধুত্বের মতোই অটুট থাকবে জীবনও। আর একদিন তারা আবারো নতুন স্বপ্ন আঁকবে, নতুন গল্প লিখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...