প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2026, 9:13 AM
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন
কাজী খোরশেদ আলম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল কাদের ভূঁইয়া'র পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
পরিদর্শনকালে তাঁর প্রতিনিধিরা পূজামণ্ডপের আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব জহিরুল হক কানুনগো (অবসরপ্রাপ্ত), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসরারুল হক ভূঁইয়া, আবদুল হালিম (ম্যানেজার), ইকবাল হোসেন ভূঁইয়া, মীর হোসেন (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা), মোঃ আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, ফেরদৌস আলম, মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, মোঃ হাফেজ আহম্মেদ, মোহাম্মদ আবুল হোসেন, মাহবুবুর রহমান, মোহাম্মদ রিপন ও মোঃ শরীফ (গোবিন্দপুর)।
আলহাজ্ব আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ থেকে মোঃ আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...