প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2026, 8:50 AM
শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি করা হয়। এতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
এই দিন ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।দুপুরে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যকাউন্ট থেকে মিছিলের ভিডিও প্রকাশ করেন | মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে | পরে পুলিশ ঘটনাটি সত্যতা নিশ্চিত করে আটকের অভিযান শুরু করে | সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকার সুযোগ কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...