...
শিরোনাম
বুলেট বৈরাগী হত্যা ⁜ কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ⁜ কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার ⁜ লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ⁜ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই। ⁜ কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত ⁜ রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার ⁜ তিতাসে কম্পিউটার ক্রয়দ্বন্দ্বে 14দিন যাবত দলিল রেজিষ্ট্রশন বন্ধ ⁜ নিরাপদ খাদ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা ⁜ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ⁜ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ⁜ দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক ⁜ কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৮ জেলে গ্রেফতার ⁜ ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি সহপাঠীদের ⁜ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় ⁜ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:42 AM

...
সরকারের কাছ থেকে যা আনব, তা-ই আপনাদের ভাগ করে দেব পূজা মন্ডপে; এমপি মোবাশ্বের News Image

​মাসুদ রানা, কুমিল্লা:

​কুমিল্লার লালমাই উপজেলায় ১৭টি পূজা মণ্ডপে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার নাওড়া সূত্রধরপাড়া মন্দির ও পরবর্তীতে আরো ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এবং তাঁর সহধর্মিণী ও 'সিডিএস'-এর চেয়ারম্যান আফসানা ভূঁইয়া। পরিদর্শনকালে মণ্ডপ কমিটি ও স্থানীয় ভক্তবৃন্দ ফুল দিয়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

​পরবর্তীতে সংসদ সদস্য বাগমারা সিদ্ধেশ্বরী কালী মন্দির, আলীশ্বর মন্দির, জগৎপুর মন্দির ও উত্তর পেরুল মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

​পরিদর্শনকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, "লালমাই ও নাঙ্গলকোট—এই দুই উপজেলা নিয়েই আমার নির্বাচনী এলাকা। নির্বাচনের আগে আপনাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আশা রাখছি এবার কাঙ্ক্ষিত উন্নয়নও দিতে পারব। সরকারের কাছ থেকে বরাদ্দ হিসেবে যা নিয়ে আসব, তার পুরোটাই আপনাদের মাঝে সমবণ্টন করে দেব।"

​তিনি আরও বলেন, "ছোটবেলা থেকেই হিন্দু ও বৌদ্ধ ধর্মের ভাইদের সাথে আমার পথচলা। তাঁরা আমার ভাই, আমার বন্ধু। আপনাদের সংসদ সদস্য হিসেবে কথা দিচ্ছি, অতীতের মতো আগামীতেও আপনাদের সব সুখ-দুঃখে পাশে থাকব। মন্দিরগুলোর সার্বিক উন্নয়নে আগামী দিনে আরও বেশি অনুদান ও বরাদ্দ দেওয়া হবে।"

​বিশেষ অতিথির বক্তব্যে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, "দেবী দুর্গা তাঁর নিজস্ব আলয়ে আগমন করেছেন; দুষ্টের দমন ও শিষ্টের পালনের মধ্য দিয়েই তিনি আবার ফিরে যাবেন। উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ আমি নিজে ঘুরে দেখেছি। আশা করছি, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে।"

​লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, "লালমাইয়ের ১৭টি পূজা মণ্ডপের প্রতিটিতেই আমাদের কঠোর ও সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে আমাদের স্মরণ করলেই তৎক্ষণাৎ সেবা পাবেন। পূজা চলাকালীন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।"

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন ও অ্যাডভোকেট বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহম্মেদ জাবেদ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনসহ স্থানীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উল্লেখ্য, বেলা ১২ টার দিকে প্রথমে সৈয়দপুর রাস্তার পাশে তাল গাছের বীজ বপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। 



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বুলেট বৈরাগী হত্যা
বুলেট বৈরাগী হত্যা

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...

কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...

আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি...

কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...

‎কুবি প্রতিনিধি‎‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...

কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...

লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...

দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই।
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বুলেট বৈরাগী হত্যা
➤ কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‍্যালি
➤ কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
➤ কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
➤ লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
➤ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্রেতা হকার নিতাই।
➤ কুমিল্লায় ইনোভার-এর ‘সাফল্যের যাত্রা-ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ ও বাজার সম্প্রসারণে বিজনেস মিট অনুষ্ঠিত
➤ রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার
➤ তিতাসে কম্পিউটার ক্রয়দ্বন্দ্বে 14দিন যাবত দলিল রেজিষ্ট্রশন বন্ধ
➤ নিরাপদ খাদ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় নিষ্কন্টক জায়গা কিনেও দখলে যেতে পারছেন না ক্রেতারা
➤ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
➤ বরুড়ায় মোবারক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
➤ দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক
➤ কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ৮ জেলে গ্রেফতার
➤ ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি সহপাঠীদের
➤ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়
➤ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir