প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Oct 2026, 10:20 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, ভারতীয় ইয়াবাসহ ১০ হাজার ৫৭৫ টি বাজি উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার ৫৭৫ পিস ভারতীয় বাজি উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের হাজারী বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় বসতঘরের সামনে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মো. লাল চাঁদ বাদশা (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, থানার এসআই মো. তারেক আজিজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শশীদল গার্লস হাইস্কুলের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া ১০ হাজার ৫০০ পিস ভারতীয় স্টার রেইন ইলেকট্রিক স্পার্কলেস বাজি ও ৭৫ পিস ভারতীয় কালার কালেকশন বাজি উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহাবুব আলম ও খোদেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মাহাবুব আলমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। খোদেজা বেগমের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এদিকে, একই ব্যক্তির বিরুদ্ধে থাকা দুটি সাজা-সংক্রান্ত পরোয়ানার ভিত্তিতে মো. মোহন মিয়াকে নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুটি সাজা-সংক্রান্ত পরোয়ানা রয়েছে।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মো. মাজহারুল ইসলাম, মো. সাকিল, মো. মেহেদী হাসান, মো. জিহাদ, আজিম খান ও সামির আহম্মেদ।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...