প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:41 AM
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ- স্বামী আটক
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া ইসলাম রুমিকে (২১) পেটে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইমতিয়াজ আহমেদ বায়েজিদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় হত্যার অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
নিহত সুমাইয়া ইসলাম রুমি শ্রীমন্তপুর গ্রামের প্রবাস ফেরত ইমতিয়াজ আহমেদ বায়েজিদের স্ত্রী। তাঁদের ১৯ মাস বয়সী বারিহা আক্তার নামে একটি কন্যাসন্তান রয়েছে। রুমির বাবার বাড়ি একই উপজেলার রাজাপুর উত্তরপাড়ায়। তিনি ওই এলাকার নুরুল ইসলাম হুজুরের মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ, ২০২৩ সালে শ্রীমন্তপুর গ্রামের মৃত্যু ফুল মিয়ার ছেলে ইমতিয়াজ আহমেদ বায়েজিদের সঙ্গে সুমাইয়া ইসলাম রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
নিহতের মামা সোলেমান জানান, রোববার রাত ৯টার দিকে রুমি তাঁর মা রিনা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বামী ইমতিয়াজ ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা রুমির পেটে লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে রুমির মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর স্বামী ও শাশুড়ি জোহুরা খাতুন ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের স্বামী ইমতিয়াজ আহমেদ বায়েজিদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ুঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা/মামলা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...