প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:44 AM
দালালের ফাঁদে পা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগরের
মাহফুজ নান্টু, কুমিল্লা
সংসারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার চান্দিনার তরুণ মো. সাগর আবদুল্লাহ। সেখানে একটি বেকারিতে কাজ করে মাসে প্রায় ৭০ হাজার টাকা আয় করতেন তিনি। কিন্তু আরও বেশি অর্থ উপার্জনের প্রলোভনে এক বাংলাদেশি দালালের মাধ্যমে জড়িয়ে পড়েন রাশিয়া ইউক্রেন যুদ্ধে। সেই যুদ্ধেই প্রাণ হারান সাগর। তবে মৃত্যুর চার-পাঁচ মাস পর গত শনিবার সহযোদ্ধার ফোনে ছেলের মৃত্যুর খবর পেয়েছে তাঁর পরিবার। এখন ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন অসুস্থ বাবা-মা।
সাগরের বাড়ি কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকায়। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। ছেলেকে ঘিরে পরিবারের স্বপ্ন ছিল, বিদেশে আয় করে সংসারের হাল ধরবেন, অসুস্থ বাবার চিকিৎসা করাবেন এবং মায়ের কষ্টের দিন শেষ করবেন। কিন্তু সেই স্বপ্ন এখন কান্নায় রূপ নিয়েছে।
সরেজমিনে ছায়কোট গ্রামের সাগরের বাড়িতে গিয়ে দেখা যায়, পুকুরপাড়ে বসে আছেন সন্তান হারানো কবীর হোসেন। কে গেলো কে আসলো বাড়িতে তার কোন খেয়াল নেই। গণমাধ্যমকর্মীর পরিচয় পেয়ে কান্না শুরু করেন। কবীর হোসেন বিড়বিড় করে বলতে থাকেন একসময় রিকশা চালিয়ে সংসার চালাতেন। সড়ক দুর্ঘটনায় অসুস্থ হওয়ার পর আর রিকশা চালাতে পারেন না তিনি। এর মধ্যে তাঁর শরীরে ধরা পড়েছে ক্যানসার। স্বামীর চিকিৎসা ও সংসারের খরচ জোগাতে তার স্ত্রী দেলোয়ারা বেগম স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।
পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ধারদেনা করে প্রায় ৯ লাখ টাকা খরচ করে সাগরকে রাশিয়ায় পাঠান তিনি। সেখানে একটি বেকারিতে কাজ করে মাসে প্রায় ৭০ হাজার টাকা আয় করতেন তিনি। এতে পরিবারের অভাব দূর হওয়ার আশা দেখছিলেন স্বজনেরা।
কিন্তু বেকারিতে কাজ করার সময় এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় সাগরের। ওই দালাল তাঁকে রুশ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখান। পরিবারের নিষেধ উপেক্ষা করে চলতি বছরের মে মাসে যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দীর্ঘ চার-পাঁচ মাস ছেলের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছিল বাবা-মায়ের। অবশেষে গত শনিবার এক সহযোদ্ধা বন্ধুর ফোনে সাগরের মৃত্যুর খবর পান তাঁরা। আকস্মিক এ খবরে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। সাগরের এক বোন বলেন, পরিবারের অভাব দূর করতে বিদেশে গিয়েছিলেন তাঁর ভাই। তাঁকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই ভাই আর বেঁচে নেই এ কথা মেনে নিতে পারছেন না তাঁরা। শেষবারের মত ভাইয়ের মরদেহটি দেশে আনতে সরকারের কাছে আকুল আবেদন জানান।
সাগরের প্রতিবেশীরাও তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বিদেশে ভালো কাজের আশায় গিয়ে যেন আর কোনো তরুণ এভাবে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক হওয়া প্রয়োজন।
সাগরের বাবা কবীর হোসেন বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে অনেক টাকা ধারদেনা করতে হয়েছে। তাঁর আশা ছিল, ছেলে আয় করে সংসারের হাল ধরবেন এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু এখন ছেলেকে হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারের কাছে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
ছেলের মৃত্যুর খবরে কান্না থামছে না মা দেলোয়ারা বেগমের। দিনরাত ছেলের ছবি হাতে নিয়ে অনবরত কেঁদে চলছেন। বার বার মোবাইল ফোনের পর্দায় তাকিয়ে থাকেন যদি ছেলের ফোন কল আসে। যদি ছেলে একবার মা বলে ডাক দেয়।
ছেলে মরে গেছে। ছেলের মরদেহ শেষবারের মতো দেখার আকুতি জানিয়েছেন তিনি।ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শোকে ভেঙে পড়েছেন তিনি। যে ছেলেকে ঘিরে সংসারের দুঃখ-কষ্ট দূর হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই ছেলেকে হারিয়ে এখন দিশেহারা তিনি। এদিকে, কীভাবে সাগর রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, কোন বাংলাদেশি দালালের মাধ্যমে যুদ্ধে গিয়েছিলেন এবং তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কি না এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পায়নি পরিবার।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, সংবাদমাধ্যমে বিষয়টি জানার পর তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। মন্ত্রনালয় থেকে নির্দেশ পেলে সব বিষয়ে খোঁজখবর নিয়ে প্রশাসনিকভাবে যতটুকু সহযোগীতা করা যায় সবই করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...