প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jun 2025, 1:05 AM
পারুয়ারা কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপ দিবসে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক
সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রনে রাখুন এবং দীর্ঘজীবী হোন এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে-কুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর পারুয়ারা কমিউনিটি ক্লিনিকে র্যালী ও ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। র্যালী ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন যৌথভাবে আয়োজন করেন জাইকা স্বাস্থ্য-২ প্রকল্পের উপজেলা স্বাস্থ্য কো-অর্ডিনেটর খাজা মো. ইয়াহিয়া ও সিএইচসিপি মোসা: রাবিয়া খাতুন।
র্যালি শেষে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস চেকআপসহ বিনামূল্যে স্বাস্থ্য সেবা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লাকী বেগম।
এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক গোলাপ জান, সিনিয়র নার্স ফাতেমা আক্তার, সিএইচসিপি মোসা: রাবিয়া খাতুন, কমিউনিটি ক্লিনিকের সিজিপের সহ সভাপতি গোলাম আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি গণ।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শকইনচার্জ লাকী বেগম তাঁর বক্তব্যে বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থেকে বাচার জন্য আমরা প্রতিদিন পরিমিত সুষম খাবার খাওয়ার চেষ্টা করতে হবে ও স্বাস্থ্য সচেতন হতে হবে। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা করতেহবে।
জাইকা স্বাস্থ্য-২ প্রকল্পের উপজেলা স্বাস্থ্য কো-অর্ডিনেটর খাজা মো. ইয়াহিয়া বলেন, যাঁরা খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করে, ধূমপান করে, শারিরীক পরিশ্রম করেনা, ওজন বেশি থাকে, মানসিক চাপে থাকে তাঁদের উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে।
কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সহ-সভাপতি গোলাম আহমেদ তার বক্তব্যে বলেন, গ্রামীণ দরিদ্র এবং মধ্যেবিত্ত পরিবারের অনেক লোক রয়েছেন যারা জানতোই না তাদের শরীরে অসংক্রামক ব্যাধী উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগ বাসা বাধছে। এসকল মানুষ কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিতে আসলে তাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করে সম্ভাব্য রোগ সনাক্ত করে সিএইচসিপি মোসা: রাবিয়া খাতুন বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক গন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের পূনরায় হাসপাতালে চেকআপ করে ওষুধ সেবনের জন্যে প্রেসক্রিপশন করলে সেই সকল রোগীরা বাড়ীর পাশে কমিউনিটি ক্লিনিক বিনামূল্যে সেবাগ্রহন করতে পারেন।
সিএইচসিপি মোসা: রাবিয়াখাতুনবলেন,আঠারবছরের বেশিহলেঅব্যশইকমিউনিটিক্লিনিকেএসে পেশারপরিমাপকরবেন, ত্রিশবছরের বেশিহলেডায়াবেটিস চেকআপকরবেন। কারন পেশার ও ডায়াবেটিসএকটিনিরবঘাতক।গরুরমাংস. খাসিরমাংস. চিংড়িমাছ, গুরুর ও খাসিরকলিজা, মাছের মাথা স্বল্প পরিমানে খেতেহবে। সঠিক স্বাস্থ্য সচেতনতাই অনেক কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
স্বাস্থ্য সেবার ক্যাম্পেইন শুরুতে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সহ-সভাপতি গোলাম আহমেদ তাঁর নিজস্ব অর্থায়নে ভারেল্লা উত্তর পারুয়ারা কমিউনিটি ক্লিনিকের রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার জন্য ডায়াবেটিস মেশিন ও ট্রিপ প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...