...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিথ্যা গুজবে কান দিবেন না।। ⁜ ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা ⁜ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2026, 7:52 AM

...
চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ News Image

সোহেল রানা:
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ছানাউল্লাহ (৬০) নামে মসজিদের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে। ঘটনাটি থানা-পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। বর্তমানে ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ঘটনাটি ঘটেছে গত রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার ১ নং শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের মিয়াজী বাড়িতে। অভিযুক্ত মো. ছানাউল্লাহ ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও চা দোকানের ব্যবসায়ী।

ভুক্তভোগীর মা ও পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালে শিশুটি অভিযুক্ত ছানাউল্লাহর দোকানের সামনে গেলে তাকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে ভেতরে ডেকে নেওয়া হয়। এরপর দোকানের ভেতর শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করে পরিবার। পরে শিশুটি সেখান থেকে পালিয়ে এসে তার পরিবারকে ঘটনাটি জানায়।

ভুক্তভোগী শিশুর চাচা সফিউল্লাহর অভিযোগ, ঘটনার দিন বিকেলে অভিযুক্ত ছানাউল্লাহ শিশুটির বাবার হাতে তিন হাজার টাকা দিয়ে বিষয়টি ভুলে যেতে বলেন। পরে তিনি বিষয়টি স্থানীয় কয়েকজন মাতাব্বরকে জানান। তাঁরা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

সফিউল্লাহ বলেন, সোমবার (১২ অক্টোবর) দুপুরে সালিশ বৈঠকে ছানাউল্লাহকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে পরিবারটি ওই সিদ্ধান্তে রাজি না হওয়ায় ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না—এমন শর্তে স্ট্যাম্পে উভয়পক্ষের স্বাক্ষর নেওয়া হয়। তাঁর দাবি, নগদ ১০ হাজার টাকা দেওয়া হয় এবং বাকি এক লাখ টাকা পরে পরিশোধের কথা বলা হয়। তা গ্রহণ না করে ১০ হাজার টাকা ফেরত দিয়ে দেন সফিউল্লাহ।

সফিউল্লাহ আরও অভিযোগ করেন, সালিশের সিদ্ধান্তে রাজি না হওয়ায় মাতাব্বর মো. মনির হোসেন মুন্সীসহ কয়েকজন তাঁদের এলাকায় থাকতে দেবেন না বলে হুমকি দেন। তাঁরা এখন আইনের মাধ্যমে বিচার চান।

নাম প্রকাশে অনিচ্ছুক সালিশে উপস্থিত এক ব্যক্তি জানান, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা সালিশের রায় প্রদানকারী মাতাব্বর মনির হোসেন মুন্সীর হাতে দেওয়া হলেও ভুক্তভোগী পরিবার পেয়েছে মাত্র ১০ হাজার টাকা। পরে ওই ১০ হাজার টাকাও পরিবারটি ফেরত দিয়েছে বলে দাবি করেন তিনি।

সালিশের বিষয়ে জানতে চাইলে স্থানীয় মাতাব্বর মো. মনির হোসেন মুন্সী বলেন, "অভিযুক্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি এবং জরিমানা নির্ধারণ করা হয়েছে। তবে আইনগত প্রক্রিয়া ভিন্ন বিষয়, আমরা সামাজিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছিলাম।" এতে কাউকে হুমকি ধমকি দেওয়া হয়নি।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, "সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
➤ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিথ্যা গুজবে কান দিবেন না।।
➤ ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা
➤ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir