...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Oct 2026, 12:15 AM

...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার News Image
কামরুল হাসান

কুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা গ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার আয়োজনে ‘হাতে বোনা খাদি ও কুমিল্লা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  খাদি আমাদের এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের অংশ। এ শিল্পকে রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। না হয় কুমিল্লার খাদি কেবল জিআই পন্য হিসেবে খাতা কলমে থাকবে, বাস্তবে এর অস্তিত্ব হারিয়ে যাবে।  

তিনি আরও বলেন, কুমিল্লার খাদি শুধু একটি কাপড়ের নাম নয়; এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কর্মসংস্থানের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দীর্ঘদিন ধরে স্থানীয় তাঁতি, সুতা প্রস্তুতকারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা এ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে পরিবর্তিত বাজারব্যবস্থা, উৎপাদন ব্যয়, কাঁচামাল সরবরাহ এবং আধুনিক বিপণনব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার মতো বিষয়গুলো খাদিশিল্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ড. সায়মা ফেরদৌস বলেন, এ প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী খাদিশিল্পকে টিকিয়ে রাখা, উৎপাদনকারীদের স্বার্থ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের এ শিল্পে সম্পৃক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে খাদিশিল্পের বিদ্যমান সংকট চিহ্নিত করা এবং ভবিষ্যৎ সম্ভাবনা কাজে লাগানোর পথ খুঁজে বের করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, বিশেষ করে সুতা কাটা নারী শ্রমিক, খাদি কাপড় উৎপাদনকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদানকে গুরুত্ব দিয়ে শিল্পটির উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং কুমিল্লার ঐতিহ্যবাহী খাদির বাজার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে।

দেবিদ্ববার উপজেলার খাদিপল্লী হিসেবে পরিচিত বড়কামতা গ্রামে আয়োজিত এ সেমিনারে খাদি কাপড় উৎপাদনকারী, সুতা কাটার কাজে নিয়োজিত নারী শ্রমিক, তুলা সরবরাহকারী ও খাদিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (গবেষণা)  ড. শেখ মাসুদুর রহমান।  

সেমিনারে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশাসন) আইরিন সুলতানা,দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সাল উদ্দিন,  কুমিল্লা খাদি ঘরের স্বত্বাধিকারী বাবু প্রদীপ কুমার রাহা,  ফ্যাশন ডিজাইনার ফাইকুজ্জামান বাদশাহ,  তাঁত বোর্ডের পরিকল্পনা ও বাস্তবায়নকারী আইয়ুব আলী প্রমুখ। 

সেমিনারে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের ভূমিকা এবং এ শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের মানুষের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। খাদি উৎপাদনের সঙ্গে যুক্ত নারী শ্রমিক থেকে শুরু করে উৎপাদক, তুলা সরবরাহকারী ও উদ্যোক্তাদের একসঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে শিল্পটির সামগ্রিক চিত্র তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্পের বিকাশে উৎপাদক, শ্রমিক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ এ শিল্পকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি প...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারতীয় সীমান্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir