প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Oct 2026, 12:06 AM
মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই জব্দ করেছে মোহনপুর নৌ পুলিশ । মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির চৌকস পুলিশ সদস্যরা এ সময় নদীতে মা ইলি মাছ ধরার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে | অভিযানে ২০০ মিটার কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করে নৌ পুলিশ | শুক্রবার (৯ অক্টোবর) ভোর রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে। উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সর্দার (৫৮)। অভিযানকালে তাদের কাছ থেকে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই উদ্ধার করা হয়। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার এবং নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...