প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Oct 2026, 12:04 AM
ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
মো. আনোয়ারুল ইসলাম।।
এক মাসে প্রায় ১০০ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০টি ইয়াবা ও বিপুল পরিমাণ অন্যান্য মাদক এবং চোরাচালান পণ্য উদ্ধার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। একই সময়ে আদালতের ৭৯টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে সাজা দেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসজুড়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় নিয়মিত মাদকবিরোধী পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ৯৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ, ৩১ বোতল বিয়ার ও ১৪১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৩৫০টি ভারতীয় বাজি এবং ৪৯০ লিটার তেল জব্দ করা হয়েছে।
শুধু মাদক উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না পুলিশের কার্যক্রম। সেপ্টেম্বর মাসে বিভিন্ন মামলায় আদালতের ৭৯টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়। পাশাপাশি সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার ঠেকাতে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...