প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:26 AM
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচী পালিত
সংবাদ
বিজ্ঞপ্তি
৫
আগস্ট মঙ্গলবার। ২০২৪ সালের এই দিনে বাংলাদেশের গণতন্ত্রকামী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের
ফলে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটে। বিগত ২৪এর গণআন্দোলন চলাকালীন জুলাই মাসব্যাপী আন্দোলনের
সর্বশেষ পরিণতি ৫ আগস্ট ২০২৪ সমাপ্তি ঘটে। এ দিবসকে ছাত্র-জনতার বিজয় হিসাবে চিহ্নিত
করে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসাবে সরকারি কর্মসূচীর অংশ হিসাবে ইস্টার্ন মেডিকেল
কলেজ বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে বিজয় র্যালী, শহীদদের প্রতি শ্রদ্ধা
নিবেদন, আলোচনা সভা ও বাদ যোহর কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিজয়
র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম।
গণআন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতাসহ পুনর্বাসনের আহবান জানিয়ে বক্তব্য
রাখেন ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ড. শাহ্ মোঃ সেলিম, অন্যতম উদ্যোক্তা পরিচালক ও পরিচালক একাডেমিক অধ্যাপক ডাঃ মোঃ কলিম
উল্লাহ, এনাটমী বিভাগের বিভাগীয় প্রধান ও ফেইজ কো-অর্ডিনেটর ডাঃ রিয়াদুল জান্নাত রিয়াদ,
বায়োকেমিষ্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ পিযুষ কর্মকার, কমিউনিটি
মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক যথাক্রমে- ডাঃ মাঈনুদ্দিন পিংকু, ডাঃ প্রিয়াংকা দাস
বৃষ্টি প্রমুখ।
উল্লেখ্য,
বিগত ২৪ এর ছাত্র গণআন্দোলনে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে কুমিল্লায় আহতদের ইস্টার্ন
মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে তৎকালীন সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা প্রদানে
চিকিৎসক সহ যারা চিকিৎসা সেবা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইস্টার্ন মেডিকেল
কলেজ কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মোঃ সেলিম তাদের প্রতি ধন্যবাদ
ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...