প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2026, 8:09 AM
কাজী জসিম উদ্দিন নাঙ্গলকোটের বড়স্বাঙ্গিশ্বর বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি নির্বাচিত
সাইফুল ইসলাম
কাজী জসিম উদ্দিন। কুমিল্লার নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি বড়স্বাঙ্গিশ্বর বিদ্যানিকেতনের গভর্নিং বডি ও ম্যানেজিং এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা. ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুসারে কাজী জসিম উদ্দিনকে পরবর্তী ৬ মাসের জন্য সভাপতির মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেন।
কাজী জসিম উদ্দিন নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের বড়স্বাঙ্গিশ্বর গ্রামের মৃত. কাজী ইস্রাফিল মাস্টারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান এবং একই বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কাজী জসিম উদ্দিনের কুমিল্লা ও নাঙ্গলকোটের ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির এক বর্ণাঢ্য জীবন রয়েছে। তিনি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের সদস্য, নাঙ্গলকোটের ২নং পেড়িয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ-সাধারণ সম্পাদকসহ সর্বশেষ নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়ে তিনটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার শিকার হন। কাজী জসিম উদ্দিন বিএনপির রাজনীতির পাশাপাশি বর্তমানে ঢাকায় রিক্রুটিং এজেন্সির ব্যবসার সাথে জড়িত রয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...